জলসাঘর (পর্ব ০১)
লেখকঃ সাঈদা নাঈম
পল্লবীর স্বামীর হঠাৎ ব্যাবসায় বিশাল লোকসান হয়। পরিস্তিতি এমন যে ঢাকা শহরে জীবনযাপন করা প্রায়ই অসম্ভব। গতান্তর না দেখে মুকুন্দ সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য হলেও গ্রামে পৈতৃক ভিটায় গিয়ে থাকবে। পল্লবীর কিছুতেই ঐ পুরোনো বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। আবার না গিয়েও উপায় নেই। তাই স্বামীর কথা মেনে নিল।
পুরোনো জমিদার বাড়ি। জমিদারি না থাকলেও বাড়িটি আছে, জীর্ণ অবস্থায়। কিছু মেরামতের কাজ সেরে নিলে থাকার উপযোগী হবে। মেনে নিলো পল্লবী। খানসামা নেই, গালিচা নেই, ঝাড়বাতি নেই। শুধু আছে ঘরগুলো। আলিশান ঘর। ইয়া বড় বড়। সবগুলো ঘরে তালা লাগানো, কত বছর যে এ ঘরগুলো খোলা হয় না তা কে জানে! এ ঘরগুলো দেখে পল্লবীর গায়ে কেমন যেন শিহরণ জাগে। বিশেষ করে দক্ষিণ দিকের একটি ঘরের দিকে গেলে কেমন যেন অনুভূতি জাগে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।
আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
জমিদার বাড়ির বংশধর বলে কাজের লোকের অভাব হয়নি পল্লবীর। যেমনটা একাকিত্বে কাটবে ভেবেছিল, তেমনটি কাটাতে হলো না। অনেকেরই আনাগোনা এখানে। মুকুন্দ নতুন ব্যবসা শুরু করবে এ নিয়ে প্রায় সন্ধ্যায় আলোচনা হয় সমবয়সীদের সাথে। এখানে পল্লবী চোখ জুড়িয়ে জোছনা দেখতে পারে। গুনগুনিয়ে গান গায় আর রান্না করে। ইতোমধ্যেই সই হয়েছে কয়েকজন।
রাতের আকাশের কোনে শুকতারা জ্বলজ্বল করে জ্বলে ওঠে। তারাদের সাথে পাল্লা দিয়ে আগের মতো জমিদার বাড়ির আলো ঝলমল করে না। এত জৌলুস এখন আর নেই। মুকুন্দেরও সে ক্ষমতা নেই। অকম্পিত ভাবে কয়েকটি বাতি জ্বালিয়ে রাখে।
এমনি এক তারা ভরা রাতে পল্লবী দক্ষিণ দিকের ঘরটির সামনে দিয়ে যাচ্ছিল, সাথে অবশ্য একজন পরিচারিকা ছিল। হঠাৎ যেন শুনতে পেল একটা শব্দ ঘরটির ভেতর থেকে আসছে। জগ থেকে গ্লাসে পানি ঢালার সময় যে শব্দ হয় তেমন। পরিচারিকাকে বললো, “মতির মা শুনতে পাচ্ছো? ভেতরে কি যেন একটা শব্দ, পানির।”
মতির মা বেশ সাহসী মহিলা। এ কালের সবাই জানে। সে বলল, “কই শব্দ আম্মা! মনে হয় বৃষ্টি হইবো।”
“এমন রাতে বৃষ্টি! কি যে বলো তুমি? আমি শুনলাম।”
“আপনার মনের ভুল আম্মা। চলেন ঘরে যাই। আব্বার আইতে রাইত হইবো। হেই পর্যন্ত আমি থাকমু।”
পল্লবীর মন কিছুতেই মানতে চাচ্ছে না যে ও ভুল শুনেছে। কারো অস্তিত্ব ও টের পেয়েছে!
সকল পর্বের লিংক নিম্ন দেওয়া হয়েছে
====================










