মেহবুবা হক রুমা – MAHBUBA HAQUE RUMA

সাহিত্যিক পরিচিতি, প্রকাশিত বইসমূহ এবং লেখকের প্রকাশিত লেখাগুলোর সংকলন

মেহবুবা হক রুমা, মা রাবেয়া রহমান ও পিতা মহিব্বুর রহমানের প্রথম সন্তান। ১৯৭৫ সালের বিজয়ের মাসের প্রথম দিনে ঐতিহ্যবাহী ঢাকায় কবির জন্ম ও বেড়ে ওঠা। স্বাধীনতা আর বিজয় আর দেশপ্রেমের চেতনার আলোয় আলোকিত তার মন ও মনন। কথা নয় সঠিক কর্ম ও ধৈর্য বদলে দেয় মানুষের জীবন। এরকম বিশ্বাস নিয়ে লেখকের পথ চলা। হাজার বছরের বাঙালি সাহিত্যের ইতিহাস আর শতবছরের নিরলস নারী কবি সাহিত্যিকদের কালজয়ী সৃষ্টি লেখকের অনুপ্রেরণা। লেখার হাতে খড়ি শৈশবেই। ছন্দ আর ছড়ায় শুরু হয় লেখালেখি। স্কুল কলেজে লেখালেখির পাশাপাশি গান, আবৃত্তি ও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। এখন নিয়মিত করছেন আবৃত্তি চর্চা।

লেখকের শৈল্পিক জীবনে লেখক সত্ত্বা তার অভ্যন্তরীণ দর্শন ও বাহ্যিক অলংকার। ২০১৭ সালে যৌথ কাব্যের অংশ হয়ে প্রথম অমর একুশে গ্রন্থমেলায় পদার্পণ। ২০১৮ তে একক কাব্যগ্রন্থ ষোলোয় ষোড়শী এর পর থেকে বিরতিহীন পথ চলা সাহিত্য অঙ্গনে। লিখছেন সাহিত্যের সব শাখাতে। যৌথভাবে প্রকাশিত তার গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। এছাড়া নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে অন লাইন অফ লাইন পত্রিকায় বর্তমানে লেখক জড়িত আছেন নারী ও শিশু কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে। তিনি বাংলাদেশ নারী লেখক সোসাইটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য। ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ও আজীবন সদস্য।

শিক্ষা জীবন শুরু হয় মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। সপ্তম শ্রেণীতে ভর্তি হন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এস এসি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি, বি এস এস এবং সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। এক পুত্র এক কন্যা এবং স্বামী মাহবুবুল হক। মাহবুবুল হক প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসার সাথে জড়িত তিনি উক্ত প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে কর্মরত।

আরো কিছু ছবিতে লেখক মেহবুবা হক রুমা

ক্যামেরার লেন্সে লেখকের জীবনের কিছু মুহূর্ত

পছন্দের লেখক

বাংলাদেশ ও বিদেশি পছন্দের লেখকের নামের তালিকা

পছন্দের লেখক (বাংলাদেশ)

পছন্দের লেখক (বিদেশ)

প্রকাশিত বইয়ের তালিকা

প্রকাশিত বইগুলোর নাম ক্যাটাগরি ও প্রকাশের সাল

কবিতা

গল্প

উপন্যাস

সম্মাননা ও পুরস্কার

সাহিত্য কর্মের স্বীকৃতিস্বরূপ লেখক কর্তৃক প্রাপ্ত বিভিন্ন সম্মাননা ও পুরস্কারসমূহ

সামাজিক যোগাযোগ মাধ্যম

ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক

লেখকের সাথে যোগাযোগ

প্রিয় পাঠক, এই ফর্মটি পূরণ করে আপনি সরাসরি লেখকের সাথে আপনার মতামত, প্রশ্ন বা বার্তা পাঠাতে পারেন।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলি বা নিয়মাবলি

ফর্মের ওপরে বা নিচে পাঠকদের জন্য কিছু ছোট নির্দেশনা যোগ করে দিতে পারেন, যাতে সবাই নিয়ম মেনে যোগাযোগ করে।
  • বার্তা পাঠানোর নিয়ম: লেখার মানোন্নয়ন, গঠনমূলক মতামত অথবা বই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে এই ফর্মের মাধ্যমে ই-মেইল করতে পারবেন।
  • সঠিক তথ্য: লেখকের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। তাই সঠিক নাম ও মোবাইল নম্বর বা ই-মেইল প্রদান করার অনুরোধ রইল।
  • গোপনীয়তা: আপনার প্রদত্ত ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং তা কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না।

ওয়েবসাইটে প্রকাশিত লেখা

“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “সাহিত্য” ওয়েবসাইটে লেখকের প্রকাশিত বিভিন্ন লেখাগুলোর সংকলন