একটু চাওয়া পাওয়া


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটু চাওয়া পাওয়া

লেখকঃ সাঈদা নাঈম

চেয়েছিলাম যা পাইনি কখনো
পেয়েছি যা ভাবিনি পাবো
হাত ধ’রে নদীর তীরে
হাঁটা হবে না কখনো।
অবলীলায় পার হয়ে গেলাম মহাসমুদ্র।
ছায়াচ্ছন্ন দৃষ্টি মেলে সবকিছু দেখলাম
সমুদ্রের গর্জনে তীক্ষ্ণ সুর শুনতে পেলাম
ধ্বনিত হচ্ছে শূন্যে তা অবিরাম।
ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার আহ্বান।

নির্জন চন্দ্রিমার হাতছানি আজ শুধু
ডাকে ইশারায় কাছে যেতে একটু,
কতিপয় মানুষের কন্ঠে ঘোর ভাঙ্গে
মগ্নতা কেটে যায় সাথে সাথে।
চাঁদের আলো দূর থেকেই তো ভালো
সান্ত্বনা দিয়ে চলে নিজ পথে আবারো।

পালতোলা নৌকার মাঝখানে বসে
ফিরে যেতে হবে একদিন ঠিক গন্তব্যে,
উৎক্ষিপ্ত হাওয়ার বিপরীতে হাল টেনে
কল্লোলমুখর পরিবেশে নোঙর করতে হবে।
একাকিত্বের আর ইচ্ছের একসাথে হয়না বসবাস,
যা চাইনি তা ই পেতে চলেছি আবার।
সময়ের স্তম্ভিত বিন্দুর হয় না কোন নাশ
দৃষ্টির মাঝে হারিয়ে চাই না তো সর্বনাশ।