একটা তুমি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটা তুমি

লেখকঃ শিলু জামান

যার চোখে বিশ্বাসের ছায়া দেখি
রোদমাখা ক্লান্ত পথে এই আমি,
খুঁজে ফিরি শৈশবের ধুলোমাখা স্মৃতি ,
না বলা কথা কথামালার ফুলঝুড়ি,
উঠোনে উঠোনে এলোমেলো হাওয়ার সাথে,
নিত্য যে ছুটে চলার দুষ্টুমির স্মৃতি,
বড় ক্লান্ত মনে হয় একা পথের এই আমাকে।

কত পথ হেঁটে গেলে পাবো সেই ঠিকানা,
যেখানে মেঘে মেঘে হয় বৃষ্টির খেলা,
একটা শীতল বৃষ্টির ছোঁয়ায় ভরে যায় সেই ছোট্টবেলা।
একটা তুমি চাই, যে তুমিতে মিশে থাকবে আমার সকল স্মৃতি।

বসন্ত বাতাসের মতো সুগন্ধি ছড়াবে
প্রতি পলেতে পলেতে,
আকাশে উঠবে ভরা পূর্ণিমা
কোকিলের সুরে মিষ্টি গানে সুধাবে
তোমার আমার সুখকর স্মৃতির পাতা।

হবে কি আমার একটা তুমি?
আবীর রাঙানো এই বিকেলের সঙ্গী হবে?
সপ্ত রঙে আঁকিয়ে দেবে জীবনের এই পথটা,
হেঁটে হেঁটে পাড়ি দেবো হাতে হাত ধরি,
একটুখানি ছুঁয়ে দেবে নীলাভ মাখা আকাশখানি,
তাইতো বলি হবে কি আমার একটা তুমি?
জেগে থাকি তোমার জন্য দিবানিশী
কখনো চাইনি যেতে তোমার বৃত্তের বাইরে,
নিজেকে সমর্পণে ঠেলে দেই বারবার
শুধু একটা তুমি কে পাবো বলে।

হবেই যদি কারো, তাহলে আমি নই কেন?
আসতে তো নেই কাঁটা তারের বেড়া
নেই দু-পায়ে লোহার শেকল
শিশির জড়ানো দুর্বাঘাসের সবুজ পথে
আছে স্মৃতিমাখা শৈশবের ভালোবাসা মাখামাখি
এসোই না চলে উন্মুক্ত এই পথে
যে পথে হেঁটেছি তুমি আমি সারাক্ষণ।