মেঘের কাছে আর্জি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মেঘের কাছে আর্জি

লেখকঃ শিলু জামান

মেঘ তুমি অঝোর ধারায় ঝরছো বেখেয়ালে,
একটু থামো তোমায় দেখি সূর্যের আড়ালে,
বৃষ্টি ভরা এই দুপুরে তোমার গর্জনে
একলা পাখি নীড় খোঁজে সবুজ অরণ্যে।

সঙ্গী হারা পথিক সে, পায় না খুঁজে নীড়
কষ্ট দেখে চড়ুই পাখি করছে সেথা ভীড়।
চড়ুই থাকেন অট্টালিকায় বড়োই সুখ স্বাচ্ছন্দে
কষ্ট করে বাঁধেনা বাসা থাকে অশেষ আনন্দে।

রোদ বৃষ্টি ঝড় ঝাপটা কিছুই পড়েনা গায়েতে
নেচে গেয়ে কাটায় বেলা সুখের নায়েতে।

পথ খোঁজা পথিক বেশে পায়না খুঁজে পথ
কষ্ট বুকে জড়িয়ে নিলো গন্তব্যেটুকু যত।

পাখনা দুখান ক্লান্তি শেষে একটু বিরাম চায়
ক্ষুধার্থ পেট খাবার খুঁজে কিছুই নাহি পায়।

বৃষ্টি ঝরা বাদল দিনে তাইতো উপোস থাকা
সঙ্গী বিহীন জীবনটা যে আনন্দেতে ফাঁকা।