যৌবনের সময় শেষ


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


যৌবনের সময় শেষ

লেখকঃ বৃষ্টি মাসুদ

বার্ধক্য এসে কড়া নাড়ে স্মৃতির জানালায়,
খুলে কি দেখেছো সে কি বলতে চায়।
দেখো জীবনের অনেক প্রাপ্তি তবু্ও অপূর্ণতা
স্মৃতিরাও কেঁদে ফেরে নিভৃতে নিরালায় একা।

স্মৃতিরা আজ প্রশ্ন করে, কি পেয়ে সুখি ছিলে
ভালবাসার ঝুলন দোলা নাকি দুঃখে ভাসানো ভেলা?
এক্সফউত্তরে বললাম হেসে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া
দুঃখের মাঝে সুখ খুঁজেছি জীবনের বাঁকে বাঁকে,
ভালবাসার ঝুলন দোলা সেতো
পেয়েছি প্রিয়ার বাহু ডোরে।

স্মৃতির প্রশ্নগুলো আবারো বেশী ভাবায়,
কখনও কি ডুবেছো হৃদয়ের উষ্ণতায়?
বললাম স্বলাজ হেসে,চোখে চোখ রেখে,
হৃদয়ের উষ্ণতা তো প্রেম ধরে রাখে,
মিলনের সুরের চেয়ে তো আমায় বিরহ বেশী টানে।

স্মৃতিগুলো হাতটি ধরে নিয়ে যায় বহুদূর
চন্দ্রিমার আলোয় যেথা জাগিয়েছিল প্রেমের উন্মেষ।
স্মৃতির পাতায় আঁকা প্রিয় মুখখানা
কুহু কুজনে ছিলো সুখের ঘরগড়া
বন্ধু বিহনে আজ শুধু আনে বিবর্নতা।

স্মৃতির হাত ধরে জীবন খাতা খুলি
কি পেয়েছি কি পাবোনা একা ভেবে মরি,
ধুলোট জমানো পথ মাড়িয়ে বাড়ি ফিরে
দেখি সে পথ সরে গেছে
যৌবনের সময় শেষ তো।