তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।
আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ক্লান্ত আমি
লেখকঃ শিলু জামান
একটা গোধুলীবেলা তুমি আর আমি
সমুদ্রের বালুচরে বসে আছি
সাগর কিনারে দর্শনার্থীর ভীড়
কপোত কপোতিরা হেটে যায় জলস্রোতে
আমরা নিশ্চুপ বসে বালুর স্তুপে
আচমকা তোমার স্পর্শ মনে হলো
ঘুরে দেখি স্তুপে ফোটা নীল ফুলটা
আমার খোঁপায় পরিয়ে দিয়েছো।
কিছুটা হলেও তুমি আমায় এখনো ভালোবাসো
কিছুটা বলছি কেন? পুরোটাই হয়তো বাসো
তোমার নির্মল অবয়বে তারই প্রকাশ
তুমি জানো তোমার সান্নিধ্য আমার বরাবরই প্রিয়
সন্ধ্যা নেমে এলো আকাশে
সূর্যটা অস্ত যাবে এবার
তুমি আমায় ডেকে বল্লে
দেখো সূর্যটা ডুবে যাচ্ছে।
আমি পাগলের মতো হেসে
তোমায় কি বল্লাম?
আরে ধ্যাত সূর্য কখনো ডুবে নাকি
পৃথিবীটাই সূর্যটাকে আড়াল করে দিলো
ঠিক যেমন তুমি আমাকে মনের আড়াল করে রেখেছো?
তুমি কিছু বল্লে না আমায় দেখছো
ভাবছো তোমার মতো হয়তো বদলে গেছি
হয়তো বয়োবৃদ্ধ আমায় বদলেছে
বদলায়নি মনের ইচ্ছেগুলো।
রাত গভীর হতে চলেছে
কপোতীরা রুমে ফিরছে
ঠান্ডায় আমি জড়োসড়ো
তোমার গায়ের চাদরে আমায় জড়ালে
ক্লান্ত অবসন্ন শরীর আমার
নুয়ে পড়লো তোমার কাঁধে
তুমি আমায় মাথায় হাত বুলিয়ে দিলে
সেই আগেরই মতো করে।
এখনো কি বলবে তুমি ভালোবাসো না?
তাই যদি হয় তাহলে আমি চাইনা
আমার সমস্ত ভালোবাসা, আমার অস্তিত্ব
এই সাগরের গভীরে শেষ করে দাও?
আমি নিশ্চিহ্ন হয়ে যাই এই পৃথিবী থেকে!!










