তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।
আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ক্রমাগত নিঃশব্দ
লেখকঃ রুকসানা হক
এবং নিকটবর্ত্তী কেউ আর নেই,
যে যার মতো করে মোটামুটি নির্বিকার
আমার প্রস্থানের ক্ষত দৃশ্যমান এবং পোস্ট কার্ডের নগ্ন অক্ষরে তার শূন্যতার চিহ্ন
আমি বলে কয়ে চলে যাচ্ছি
অন্তর্গত বেদনায় ক্লিষ্ট হয়ে চলে যাচ্ছি।
‘পৃথিবীটা স্বার্থপর’ এক কঠিন দর্শনতত্ত্ব
রক্তের নির্লিপ্ততা আর বিশ্বাসের আগুন আমাকে পুড়িয়ে দিলো
চেনা চৌহদ্দির ভেতরেও অচেনা জায়গায় আমি মরে পড়ে আছি
এভাবে কেউ থাকে না,গোরস্থানে যেতে হয়
আমিও চলে যাচ্ছি ক্রমাগত নিঃশব্দ
আমার গোরস্তূপের উপর ওরা লোকদেখানো শ্রদ্ধায় পুঁতে দেবে একটি রক্তজবার গাছ।
অতঃপর প্রকাশিত হবে আমার ঝলমলে বহিরাবরণ
কেউ কেউ ভেবে নেবে পরিত্যাগ করেছি সোনার হেরেম
আর আমি নিঃসুর নিথর হাওয়ার অভ্যন্তরে কান পেতে শুনবো করুণ শিঞ্জন।
কারো কারো মনে দিনদিন বেড়ে উঠতেও পারে প্রশ্নের স্তূপ
সেসব মাড়িয়ে আমি চলে যাবো
আমার মূর্ছিত সময়গুলো গড়িয়ে পড়বে মালা ছেঁড়া পূঁতির মতো।
পৃথিবীটা স্বার্থপর — এই সত্য মেনেই সব ছেড়ে ছুঁড়ে যাচ্ছি
কবিতা ছাড়ছি, স্বপ্ন,মগ্নতা,দোচালা চৌচালা
আরো ছাড়ছি রক্তের এবং ভালোবাসার দাবি,
প্রস্থান কোন সুন্দর মতবাদ নয়
চলে যাওয়া কোন প্রাঞ্জল শিল্পবোধও নয়।
আমার বুক জুড়ে আমাজনের দাবানল
দহনের শেষ প্রতিক হয়ে আমি চলে যাচ্ছি
জীবন তো ছেড়ে দেয়ারই অপর নাম।










