পেপার ওয়েট


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


পেপার ওয়েট

লেখকঃ জিললুর রহমান

পেপার ওয়েট কাগজের বেদনা বোঝে না
চেপে থাকে ভারী বোঝা পাতলা পৃষ্টার ‘পরে
কাগজের বুকের ভেতরে থাকা শব্দগুলো
কতো কষ্ট পুষে রাখে বুকে
কতো কান্না কুঁকরে কুঁকরে মরে কাগজের পাতার ভেতরে
পেপার ওয়েট খুব প্রস্তর সুলভ
কিছুতেই মমতা বোঝে না

কাগজের ভেতরে রয়েছে
উড়ে উড়ে বেড়াবার সাধ
কাগজ কুঁচকে কেউ কতোবার হাওয়াই জাহাজ বানিয়েছে
কতো কাগজের পৃষ্ঠা মুচড়ে ভেসেছে নৌকা জলে
এসব বোঝে না জগদ্দল
অথর্ব নিরেট এই পেপার ওয়েট
পেপার ওয়েট উড়ে বেড়াবার খেয়াল মানে না
পৃথিবীর সমস্ত আকাঙ্ক্ষাগুলো
চাপা দিয়ে রাখে পেপার ওয়েট

কাগজ জড়িয়ে যদি ধরে ওই পেপার ওয়েট
কাগজের কান্নাগুলো লেপ্টে যাবে
নির্বোধ পেপার ওয়েটের বুকে
তার রন্ধ্রে রন্ধ্রে বুঝি ঢুকতে পারবে ভাষা
সেদিন তবে পেপার ওয়েটের আর কোনো কাজ নেই
কাগজের বেদনাকে নিরন্তর আগলে রাখা ছাড়া