তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।
আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
দুটি হৃদয়ের একটি নীড়
লেখকঃ উইলি মুক্তি
তোমার পলকে আমার স্বপ্ন
আমার অস্তিত্বে তোমার স্বর্গ।
তোমার প্রেমে আমার অধিকার
আমার ভালবাসায় তোমার বসবাস।
তোমার হৃদয়ে আমার স্পন্দন
আমার জীবনে শুধু তোমার প্রয়োজন।
তোমার সোহাগে আমার রাত্রি হয় ভোর
আমার আদরে সাজাও তোমার স্বপ্নিল বাসর।
আমার ক্যানভাসে তোমার অপলক চাতক চাহনি
তোমার চিত্তে আমার রক্তিম তুলির আঁচড়।
তোমার আলোয় আমি ঐশ্বর্য
আমার আঁধারে তুমি জোনাকি।
তোমার নিশ্বাসে আমি সুগন্ধী
আমার ঘ্রাণে তুমি মাতাল।
তোমার আকাশে আমি রংধনু
আমার লালিমায় তুমি পুলকিত মুগ্ধ।
তোমার নির্ভরতায় আমি দৃঢ়
আমার উদারতায় তুমি স্বাধীন।
তোমার অভিমানে আমি নিঃস্ব
আমার অনুরাগে তুমি পূর্ণ।
তোমার স্পর্শে আমি লজ্জাবতী লতা
আমার সান্নিধ্যে তুমি ধ্রুবতারা।
তোমার অধীনে আমার সর্বস্ব
আমার আরাধনায় তোমার প্রাপ্য।
তোমার বিশ্বাসে আমার অহংকার
আমার শেকড়ে তোমার সংসার।
তোমার নয়নে আমার আড়াল
আমার সমর্পণে শুরু তোমার অধ্যায়।
তোমার প্রতারণায় হবে আমার সমাপ্তি
আমার ঘৃণায় হবে তোমার বিসর্জন।










