তোর অপেক্ষায়


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। এটি শুধুমাত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। বরং আপনার বিশ্বাসের এক বিশ্বস্ত ঠিকানা। এখানে আমরা জ্ঞান, তথ্য এবং সৃজনশীলতার এক মেলবন্ধন তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকে শুদ্ধতার ছাপ এবং প্রতিটি আয়োজনে থাকে সত্যের অনুসন্ধান।

আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি কেবল আমাদের প্রতিদিনের খাবারই নয়। বরং আমাদের চিন্তা, চেতনা ও পাঠাভ্যাসও এর অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের হৃদয়ের ভাষা ও মননশীলতাকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং অর্থবহ করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব সাহিত্য“। যেখানে শব্দগুলো কথা বলে সততার আর প্রতিটি লেখা আপনাকে নিয়ে যায় এক গভীর ও নির্মল ভাবনার জগতে। আপনার পাঠের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তোর অপেক্ষায়

লেখকঃ তানিয়া সুলতানা মিতা

আমার একলা সকাল, একলা দুপুর
একলা থাকার খামখেয়ালী।

ভেবেছিলাম ভালোই হলো
নিজেই নিজের জ্বালবো আলো।
যাকগে সব চুঁকেবুকে
ভালোবাসা নাইবা হলো।

সেদিন অফিস থেকে ফেরার পথে
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়,
কে যেনো ঠিক তোরই মতো
হাত বাড়িয়ে ডাকছে আমায়।
কাছে যেতেই হারিয়ে গেলো
সবটা যেনো এলোমেলো।

ছুটির রাতে মুভির মুডে
বারান্দাটা খোলাই রাখি,
উইন্ডচাইমের টুংটাং এতে
বাজে তোরই যেনো পদধ্বনি।

স্বপ্নেতে তুই রোজই আসিস
আদরগুলো অঙ্গে মাখিস,
সকাল বেলা কপালেতে
আলতো করে চুমুও আঁকিস।

এমনি করে যায় কি বাঁচা?
তুই ছাড়া মোর শূন্য খাঁচা।
তবু আমি শরৎ মেঘে স্বপ্ন সাজাই পারিস যদি,

আসিস ফিরে এই বুকের ডেরায়।।