ভাঙার খেলায়
লেখকঃ রোকসানা রহমান
ব্যস্ত থাকো আমায় তুমি
ভাঙার খেলায় অবিরত।
কতবার ভাঙবে আমায়
নিজেকে আমি গড়তে জানি
ফেললে ছুঁড়ে ঐ পাকের ভিতর
এই দেখো না কেমন করে
উঠছি ফুটে পদ্ম হয়ে।
সরস্বতীর পায়ের কাছে
হাঁসটি কেমন বসে আছে
তার গায়ে কি কাদা আছে
ভাবছো পেলাম কোথায় শক্তি এমন।
এভাবে ভাঙতে ভাঙতে
না জানি কখন নিজেকে ভাঙো
আমি যে নিজেকে নিজে গড়তে জানি
আমার জন্য অন্য কোথাও
ভালোবাসার আবির নিয়ে
বসে আছে অন্য কেউ।






