গেরস্থালীর কাঠগড়াতে
লেখকঃ রোকসানা রহমান
রাতকে ঠেলে সকাল নামে
মনস্তাপের জানালা দিয়ে
বেলাশেষে আজকে আবার
ডাকছে বিকেল থমকে যাওয়া
নস্টালজিক তরুণীমায়।
এই নিরাশা মনটা নিয়ে
দাঁড়ায় এসে বেলকনিতে
তাকিয়ে দেখে পাখিরা সব সাথি নিয়ে
উড়ুপথে যাচ্ছে ওরা নীড়ে ফিরে
গেরস্থালী আয়োজনে।
ভাবছে সে আজ একটা সময়
তারও ছিলো কলেজ থেকে
ঘরে ফিরে শাওয়ার স্নানে জল শরীরে
আঁকতো ছবি স্বপ্ন উড়াল মনটা তখন
ঐ আকাশ ছুঁয়ে বৃষ্টি ভেজা
গন্ধ নিয়ে ভেসে যেতাম তেপান্তরের
মাঠে-ঘাটে কি আনন্দে।
আজ কেন তার বুকের ভিতর
দহন-জ্বালা জল প্লাবনে
কাজল মাখা ছবিগুলো ভস্ম হয়ে
জীবন স্মৃতি গড়ায় কেন?
গেরস্থালীর কাঠগড়াতে!






